ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু।

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১০:৩৫ পূর্বাহ্ণ । ১৭১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান গনি,লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড়ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আদিতমারী থানার ওসি নিশ্চিত করেছেন।
গত সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার বসুনিয়াপাড়া জমিজমাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যায় ছোট ভাই রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন করা নিয়ে কথা কাটাকাটি হয় দুই ভাইয়ের। এক পর্যায়ে ছোট ভাই রবিউল তার হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই মিজানুর রহমানের মাথায় আঘাত করেন। কোদালের আঘাতে মিজানুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে সে মারা যায়।
নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।
আদিতমারী থানার (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tanim Cargo
Tanim Cargo