ঢাকাবৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ । ৮৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ হেল বাকী, জয়পুরহাট :

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার আরিফুরসহ ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সিপিসি-৩ র‌্যাব-৫ কোম্পানি অধিনায়ক মেজর শেখ সাদিক। তিনি বলেন, ৭ ফ্রেব্রুয়ারি রাত সাড়ে ১০ টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পূর্ববালিঘাটা হতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কিশোররা হলেন- পাঁচবিবি উপজেলার পশ্চিম ও পূর্ব বালিঘাটা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আরিফুর রহমান টিটু (২৫),বেলাল হোসেনের ছেলে টুটুল মিয়া (২১), গীরেন চন্দ্র রায়ের ছেলে শ্রী জনি রায় (১৯), আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার মণ্ডল (২০), সন্তোষ রায়ের ছেলে শ্রী উজ্জ্বল রায় (২০) ও শেখ ফরিদের ছেলে নাজমুল হাসান (১৯)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কিশোর গ্যাংদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তা হীনতায় ভুগছে। এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে এরা জড়িত হচ্ছে না। পরিস্থিতির প্রেক্ষিতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে
গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ববালিঘাটা হতে কিশোর গ্যাংলিডার আরিফুরসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo