ঢাকাশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

রেললাইনে উঠেই বিকল মাইক্রো, দুমড়ে-মুচড়ে দিয়ে গেল ট্রেন

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ২:২৯ অপরাহ্ণ । ১১৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.সাইদুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি:
রেললাইনে-উঠেই-বিকল-মাইক্রো-দুমড়ে-মুচড়ে-দিয়ে-গেল-ট্রেন
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের চার যাত্রী আহত হয়েছেন।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরার সাইফুল তাহমিনা মাদ্রাসা সংলগ্ন রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন কুলাউড়া সদর ইউনিয়নের গুতগুতি গ্রামের হাফেজ আব্দুল বাছিতের স্ত্রী জলি বেগম (৪৫), নজিব আলীর ছেলে তাহছিন আহমদ (১৪), জামাল আহমেদের ছেলে ফাহাদ মিয়া (১৫) ও আছকির আলীর ছেলে রিয়াদ আহমদ (৭)।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে ভাটেরা বাজার সংলগ্ন সাইফুল তাহমিনা আলীম মাদ্রাসা রেলগেট পার হওয়ার সময় মাইক্রোবাসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

Tanim Cargo