ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ৯:১৩ পূর্বাহ্ণ । ১৭৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিপরীতগামী দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এই দুর্ঘটনা ঘটে। নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন। নিহতের মরদেহ উদ্ধার করা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত হুরমত আলী সার বিষ কেনার জন্য মোটরসাইকেল যোগে মেহেরপুর শহরে আসছিলেন। আমঝুপি বীজ খামারের নিকট আসামাত্র বিপরীত দিক বেপরোয়া গতিতে আসা অপর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায় হুরমত আলী।
স্থানীয়রা মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফাঁয়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

Tanim Cargo
Tanim Cargo