ঢাকামঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন কিশোর নিহত

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ । ১৪২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, নওগাঁ প্রতিনিধি :
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দু’জন কিশোর নিহত। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দুপুরের দিকে বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায়। সত্যতা নিশ্চিত করে বগুড়া ফায়ার সার্ভিস এর কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, মঙ্গলবার বেলা ১১টারদিকে দু’জন কিশোর একটি মোটরসাইকেল যোগে গাবতলী উপজেলা থেকে বগুড়া শহরের দিকে আসার পথে দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম বড়িয়া এলাকায় পৌছালে এসময় বিপরীদ-মুখী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকার সুমন এর ছেলে মাহিনুর রহমান (১৪) ও একই উপজেলার দূর্ঘাহাটা গ্রামের উজ্জ্বল রহমান এর ছেলে সিতাব মিয়া (১৫) দু’ জনের মৃত্যু হয়।
এব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রাথমিক আইনানুগ পক্রিয়া শেষে নিহত দু’ জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo