ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক ইসমাইল হোসেন খোকন’র মামার ইন্তেকাল। 

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১১:৪১ পূর্বাহ্ণ । ১৪৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলায় দৈনিক নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা ও প্রতীতি ডট নেট অনলাইন পোর্টালের সম্পাদক সাংবাদিক ইসমাইল হোসেন খোকন’র মামা উপজেলা সদরের নয়াপাড়া (ঈদগা মাঠ পাড়া)’র বাসিন্দা মোঃ আব্দুর রহিম মজুমদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (১৪ ফেব্রæয়ারি) দুপুর পৌনে ২টায় তিনি ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তার ছেলে মদন ইউএনও অফিসে কর্মরত সার্টিফিকেট সহকারি আব্দুল্লাহ বাপ্পী মজুমদার সাথে বসবাস করছেন। তিনি বার্ধক্য ও অসুস্থজনিত রোগে ভুগছিলেন।
তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মরহুম বদিউজ্জামান মজুমদারের ছেলে। বুধবার বাদ এশা পূর্বধলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে এক পুত্র, তিন কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন।

Tanim Cargo
Tanim Cargo