ঢাকাবুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মদনে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ । ১২০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম -নেত্রকোণা প্রতিনিধিঃ
দেশীয় মাছ সংরক্ষণে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মদন উপজেলার মৎস্য খাতের উন্নয়নে বিবেচনা নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার লক্ষে কাজ করছে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটি।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির আয়োজনে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন থানার অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফি, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান মদন ইউপি চেয়ারম্যান মোঃ খাইরুল ইসলাম আকন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রহিম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছদ্দু মিয়া।
এ ছাড়া ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইমরান হাবিব, উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, মদন প্রেসক্লাব সভাপতি আল মাহবুব আলম উপজেলা জন স্বাস্থ্য উপ-সহকারী মোঃ মাহবুবুব রহমান সুমন উপজেলা,শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী, প্রমূখ।

Tanim Cargo
Tanim Cargo