ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে গাঁজা ও ইয়াবাসহ আটক ১

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১০:৪১ পূর্বাহ্ণ । ৮৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.সাইদুল ইসলাম, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৭৩ পিস ইয়াবাসহ সুনীল তাঁতী (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে শ্রীমঙ্গল থানার এসআই সুব্রত চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের আটককৃত আসামির বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটককৃত সুনীল তাঁতী শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা বাগানের পূর্ব লাইনের মনু তাঁতীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃত সুনীল তাঁতীকে তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার রান্নাঘরে তল্লাশী করে একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, আটক সুনীল তাঁতীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo