ঢাকাসোমবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ১৯, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ । ৭৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল্লাহ হেল বাকী, জয়পুরহাট জেলা প্রতিনিধি :

১৯ ফেব্রুয়ারি, ২৪ ইং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসাইন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজা টাকা
করে জরিমানা করেছেন আদালত। মামলা চলাকালীন সময়ে দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে আমিনা বেগম পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকালে আবু তাহেরকে পুর্ব শত্রুতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তার
ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করে এবং সে গুরুত্বর আহত হলে আসামিরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

Tanim Cargo