মো: শফিকুর রহমান- বান্দরবান প্রতিনিধি:-
বান্দরবানে জমকালো আয়োজনে সেনা রিজিয়ন ও জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য প্রমীলা ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই ফুটবল টুর্ণামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এসময় টুর্ণামেন্টের প্রথম দিনে খাগড়াছড়ি মহিলা ফুটবল দলের সাথে প্রতিদ্বন্ধিতা করে বান্দরবান মহিলা ফুটবল দল।
টান টান উত্তোজনাপূর্ণ খেলায় বান্দরবান মহিলা ফুটবল দলকে ০১-০৪ গোলেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ায় গৌরব অর্জন করে খাগড়াছড়ি মহিলা ফুটবল দল।









