ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ভারতের চেয়ে কম খরচে কার্গো সেবা দিতে কাজ চলছে: বিমান উপদেষ্টা

আজকের বিনোদন
এপ্রিল ২৭, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ । ৮০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভারতের চেয়ে অনেক কম খরচে রফতানিকারকদের কার্গো সেবা দিতে কাজ করছে সরকার।

রোববার (২৭ এপ্রিল) সিলেটে কার্গো ফ্লাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর প্রথম কার্গো সার্ভিস চালু হচ্ছে ঢাকার বাইরে। ফ্যাসিস্ট সরকার আমাদের নিজস্ব চিন্তা চেতনা নষ্ট করে পরনির্ভরশীল করে রেখেছিল। 

তিনি বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর স্বল্প সময়ে সবার সহযোগিতায় অভ্যন্তরীণভাবেই সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হলো সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স।  

প্রাথমিকভাবে সপ্তাহে ২টি ফ্লাইট পরিচালনা করবে সিভিল অ্যাভিয়েশন। ব্যবসায়ীদের সর্বোচ্চ সেবা দেয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন। আজ ৬৬ টন গার্মেন্টস পণ্য নিয়ে সিলেট থেকে সরাসরি স্পেনে যাচ্ছে একটি চার্টার্ড ফ্লাইট। 

Tanim Cargo