ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আজকের বিনোদন
জুন ১৬, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ । ১০১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের রামুতে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।মূলত কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ঢাকা থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।নিহতরা হলেন, সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন, রামু থানার ওসি তৈয়বুর রহমান। স্থানীয়দের বরাতে তিনি জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় বাসটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo