ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লোহাগাড়ায় যৌথ অভিযানে ডাকাতদলের সদস্য আটক

আজকের বিনোদন
জুন ১৭, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ । ৭৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮) নামের এক ডাকাত দলের সদস্য আটক হয়েছে।
সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের রশিদার পাড়া এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদলের সর্দার মোহাম্মদ নাছির উদ্দীন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের মৃত বশির আহমদের পুত্র।
লোহাগাড়ায় কর্তব্যরত সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈম জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম প্রেরণের মাধ্যমে লোহাগাড়া রশিদার পাড়া এলাকা হতে বড়হাতিয়ার কুখ্যাত ডাকাত দলের সদস্য (তৌহিদ গ্রুপ) মোহাম্মদ নাছির (৩৮)কে ইয়াবা সেবন অবস্থায় ২১:১৫ ঘটিকায়  যৌথ বাহিনীর অভিযান পরিচালনার মাধ্যমে আটক করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে মোহাম্মদ নাছির (৩৮)কে আটক করা হয়। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo