ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

আজকের বিনোদন
জুন ১৭, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ । ২৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাওহিদ ইসলাম (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ ইসলাম উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তাওহিদ ব্যাটারি চালিত একটি ভ্যানে করে উপজেলার মহিমাগঞ্জ থেকে বই কিনতে গোবিন্দগঞ্জ যাচ্ছিল। রাস্তা সংস্কারের কাজ চলায় রাস্তার লোহার রডের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন তাওহীদ। এ সময় গোবিন্দগঞ্জ থেকে মহিমাগঞ্জমুখী একটি তুষ বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ধানের তুষ বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র মারা গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ সময় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tanim Cargo
Tanim Cargo