ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় র‍্যাবের অভিযানে ১ হাজার ১৫ লিটার চোলাই মদ সহ একজন আটক

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ । ১৮৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিপু সুলতান (মহাদেবপুর) নওগাঁ থেকেঃ
নওগাঁয় র‍্যাবের অভিযানে ১ হাজার ১৫ লিটার চোলাই মদ সহ একজন আটক।সত্যতা নিশ্চিত করে
নওগাঁয় র‍্যাবের-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে প্রতিবেদক কে জানানো হয়, নওগাঁর ধামুইরহাট উপজেলার মুকুন্দুপুর এলাকায় বাড়িতে চোলাই মদের কারখানা গড়েতুলে চোলাই মদ তৈরি ও বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতি বৃহস্পতিবার পূর্বরাতে অভিযান চালিয়ে ১ হাজার ১৫ লিটার (চোলাই) বাংলা মদ সহ মাদক কারবারী অমল চন্দ্র মালি (৪৫) কে হাতেনাতে আটক করেন র‍্যাব অমল চন্দ্র মালি হলেন, মোকন্দপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্র মালি এর ছেলে।
র‍্যাব আরো জানান,
আটককৃত অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোক-চক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে কারখানা গড়েতুলে বাংলা মদ তৈরি করে তা ছোট বোতলে ভরে বিক্রি করে আসছিল।
এব্যাপারে নওগাঁর ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‍্যাব।

Tanim Cargo
Tanim Cargo