ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ইসলামিক এইড এর সহযোগিতায় এতিম শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

আজকের বিনোদন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:৩৭ অপরাহ্ণ । ১৪৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবু বক্কর সিদ্দিক (লালমনিরহাট) প্রতিনিধি :-

লালমনিরহাটে ইসলামিক এইড এর সহযোগিতায় এতিম শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেন আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সাপটিবাড়ি এতিমাখানায় এসব সাইকেল বিতরণ করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত মোট ৩৩ জন এতিম শিক্ষার্থী অবস্থান করছে। এসব এতিম শিক্ষার্থীরা বিভিন্ন দূর-দূরান্ত থেকে স্কুল মাদরাসায় পড়াশোনা করেন। তাদের যাতায়াতের কষ্ট লাঘব করার জন্য আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরে আলম সিদ্দিকী এবং আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানার প্রচেষ্টায় ইসলামিক এইড বাংলাদেশ এর সহযোগিতায় মোট ৫ জন এতিম শিক্ষার্থীদের মাঝে সাইকেল প্রদান করা হয়। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে এতিম শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

Tanim Cargo
Tanim Cargo