ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

আজকের বিনোদন
মার্চ ২, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ । ৬৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ :

যশোরের শার্শার চালিতাবাড়িয়া বাজার থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক শরিফুল ইসলাম উপজেলার চালিতাবাড়িয়া মোল্লাপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে  জানা যায়, শুক্রবার (০২ মার্চ) রাত সাড়ে ৯টার সময় মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি টিম চালিতাবাড়িয়া বাজারে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শরিফুল ইসলাম পালানোর চেষ্টা কালে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক হয়।

এব্যাপারে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo