ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

আজকের বিনোদন
মার্চ ৫, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ । ১৫৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-
আমতলীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারভীর মৃধা নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। ঘটনা ঘটছে মঙ্গলবার দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে। নিহত তানভীরের বাড়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামে। তার বাবার নাম মাসুদ মৃধা।
জানাগেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে তানভীর মৃধা ও তার বন্ধু তাজবিহ কুয়াকাটা বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি বাস স্যান্ডে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক তানভীর নিহত এবং বন্ধু তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জায়েদ আলম ইরাম তাকে মৃত্যু ঘোষনা করেছেন।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo