ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি হানিয়া আমির, কী হয়েছে অভিনেত্রীর

আজকের বিনোদন
অক্টোবর ১৫, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ । ৯২ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে। স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাৎক্ষণিক মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আর প্রিয় তারকার এ খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রকাশিত সংবাদমাধ্যম জিও-টিভির প্রতিবেদন থেকে জানা গেছে, হানিয়া আমিরের হাসপাতালে ভর্তির ব্যাপারে এখনো সঠিক কারণ জানা যায়নি। তবে তার সাম্প্রতিক ছবি ও ভিডিওতে বেশ ফ্যাকাসে ও অসুস্থ দেখিয়েছে তাকে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য এসেছিলেন।

এদিকে হাসপাতাল থেকে হানিয়া আমিরের ছবি ছড়িয়ে পড়েছে। ফলে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রশ্ন করে যাচ্ছেন―কী হয়েছে তাদের অভিনেত্রীর? এ ধরনের মন্তব্যে ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। একইসঙ্গে নেটিজেনরা দ্রুত আরোগ্য কামনা করেছেন তাদের প্রিয় তারকার।

প্রসঙ্গত, ‘মুঝে প্যার হুয়া থা’ খ্যাত তারকা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অনলাইন প্ল্যাটফর্মে তার উল্লেখযোগ্য ফলোয়ার। ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লাখেরও বেশি মানুষ ফলো করেন তাকে। পাকিস্তানি তারকাদের মধ্যে সর্বাধিক ফলোয়ারধারী তারকা হানিয়া আমির।

Tanim Cargo
Tanim Cargo