ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

আজকের বিনোদন
মার্চ ৭, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ । ৯৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলা কারাগারের আব্দুল আউয়াল (৪২) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
নিহত আব্দুল আউয়াল গাংনী উপজেলা জেলার বামন্দি গ্রামের রকবুল হোসেনের ছেলে।
জেলার মোঃ আমানুল্লাহ বলেন, তিনি মাদক মামলার আসামী ছিলেন। গত ১৫ জানুয়ারি জেল হাজতে আসেন। আজ ৭ মার্চ হঠাৎ করে জেল হাজতে অসুস্থ হলে তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার মো: লিওন বলেন, তাকে আমি মৃত অবস্থাতে পেয়েছি। মৃত্যুর কারণ ময়না তদন্তের পরে বলা যেতে পারে।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে ।

Tanim Cargo
Tanim Cargo