ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদের স্বেচ্ছায় পদত্যাগ 

আজকের বিনোদন
নভেম্বর ১, ২০২৫ ১২:২৫ অপরাহ্ণ । ৩৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জবি প্রতিনিধি পলি আক্তার : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয় (বাগছাস) ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নেয়। তিনি জানান,”কেন্দ্রীয় নেতৃত্বের নিষ্ক্রিয়তা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রতি অসন্তোষ এ সিদ্ধান্ত নিয়েছেন।
আজ, (৩১ অক্টোবর)২০২৫ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লিখিত পোস্টে তিনি বলেন, ‘’জকসু নিয়ে জাতীয় ছাত্রশক্তির (বাগছাস)কেন্দ্রীয় কমিটির বিশেষ কোনো চিন্তাভাবনা নেই। তারা শুধু ডাকসু নিয়ে ব্যস্ত ছিল।
এখন তারা কেন্দ্রীয় কমিটির পদ ভাগাভাগির দ্বন্দ্বে নিমজ্জিত। তিনি আরো বলেন, “আমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তির রাজনীতি করেছি, তাদের প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব ও কর্তব্য পালন ব্যর্থ হয়েছে।’’
মুরাদ আরো জানান, “আমি সংগঠনের আহ্বায়ক হিসেবে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছি। তবে আমার সহকর্মীদের অন্ধকারে রেখে তাদের একাডেমিক জীবনের ক্ষতি করে রাজনৈতিক স্বপ্নগুলোকে পুড়িয়ে ছাই করে সেই দায় আমি আর বহন করতে পারবো না। তাই, সংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছি।

Tanim Cargo
Tanim Cargo