নরসিংদীর রায়পুরা থেকে দেশি-বিদেশি ১১টি অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (০১ নভেম্বর) সকালে কাওরান বাজারে সংবাদ সম্মেলনে একথা জানান র্যাব ১১ অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন।তিনি বলেন বলেন, মূলত বালুমহাল, চর, বাজার দখল ও আধিপত্যকে কেন্দ্র করে ওই এলাকায় প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আর সেগুলো নিয়ন্ত্রণেই অস্ত্রের ব্যবহার হয়। পাশের দেশ ভারত থেকে সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র তৈরি করা হতো। দেশের নৌপথ কিছুটা অরক্ষিত থাকার সুযোগে এসব কাজ করতো তারা।









