ঢাকাসোমবার , ৩ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রামকে ভুলভাবে উপস্থাপন বিষয়ে সরকারের বিবৃতি

আজকের বিনোদন
নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ । ৭৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি একটি গণমাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে ভুলভাবে উপস্থাপন বিষয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (০৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফটো স্টোরি ফিচার বা  নিবন্ধে পার্বত্য চট্টগ্রামকে `অধিকৃত’, `সামরিকীকরণ’ বা `সামরিক শাসনাধীন’ অঞ্চল হিসেবে ভুলভাবে উপস্থাপনের বিষয়টি বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। এই ধরনের বর্ণনা প্রকৃত অর্থে ভুল, বিভ্রান্তিকর এবং পার্বত্য চট্টগ্রামের জনগণ এবং সামগ্রিকভাবে বাংলাদেশি জাতির প্রতি ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রাম সর্বদা বাংলাদেশের সার্বভৌম ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল এবং এখনও রয়েছে। এই অঞ্চলটি বাংলাদেশ সরকারের বেসামরিক কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়, সামরিক শাসনের অধীনে নয়। দেশের অন্যান্য অংশের মতোই শান্তি নিশ্চিত করতে, সকল নাগরিককে সুরক্ষা দিতে এবং স্থিতিশীলতা ও উন্নয়নকে সমুন্নত রাখতে সেখানে নিরাপত্তা বাহিনী উপস্থিত রয়েছে।’অসম্মানজনক।

Tanim Cargo
Tanim Cargo