ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নিখোঁজ অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আজকের বিনোদন
নভেম্বর ৫, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ । ২৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশ থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস-সংলগ্ন সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি পণ্ডিতপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন মোফাজ্জল। বুধবার সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তার পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন,‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ড। নিহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন বা কাটা দাগ রয়েছে।’ তিনি আরও বলেন,‘ঘটনাস্থলে নিহত ব্যক্তির অটোরিকশাটি পাওয়া যায়নি, যা ছিনতাইয়ের ইঙ্গিত দিচ্ছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Tanim Cargo
Tanim Cargo