ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে..নওগাঁয় পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান

আজকের বিনোদন
মার্চ ৯, ২০২৪ ৫:১৭ অপরাহ্ণ । ৪৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশে বিদেশে বিএনপি তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বাবলু। শনিবার দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পাবলিক মাঠে আওয়ামী লীগের আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, সরকারের নানা উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। এখন সর্বস্তরের জনগণের এই সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

Tanim Cargo
Tanim Cargo