ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে তিন গুনী শিক্ষক পেলেন গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার সম্মাননা

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ । ৩০১ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোজাফর আলী, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ উত্তর বঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গাতে গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার সম্মাননা পেলেন তিন গুনী শিক্ষক।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গার মশাজানে নিজ বাড়িতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে এই সম্মাননা অনুষ্ঠান শুরু হয়।
 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সাদ’ত কলেজের সাবেক অধ্যক্ষ তপন কুমার বর্ধন, মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা ও সমাজ হিতৈষী সেকান্দর আলী লেবু সিকদার, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহ. হাবিবুল বাশার তারেক। আরো উপস্থিত ছিলেন এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোজাফর আলী, দপ্তর সম্পাদক পলাশ, কোষাধ্যক্ষ মোঃ সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলনসহ অনেক গুণগ্রাহী।   অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াত গোপীনাথ মজুমদারের স্ত্রী ও গ্রন্থাগার পরিচালনা পরিষদের আহবায়ক চৌধুরী মমতা মজুমদার।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রয়াত গোপীনাথ মজুমদারের একমাত্র ছেলে ও লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু।
প্রয়াত বাবার জন্য এইরকম উদ্যোগ এলেঙ্গা অঞ্চলে এই প্রথম বলে বক্তারা উপস্থাপন করেন। আগত অতিথিবৃন্দ ও বিশিষ্টজনেরা প্রয়াত গোপীনাথ মজুমদারের অসংখ্য স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে এলেঙ্গা অঞ্চলের তিনজন গুনী শিক্ষককে গোপনাথ মজুমদার স্মৃতি সম্মাননা প্রধান করা হয়।  সম্মাননা পাওয়া ব্যাক্তিরা হলো মগড়া গার্লস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনা আইচ, মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিঞা ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
প্রসঙ্গত, গোপীনাথ মজুমদার ছিলেন টাঙ্গাইলের এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। উল্লেখ ৭ই নভেম্বর হচ্ছে গোপীনাথ মজুমদারের জন্মদিন।  বাবাকে স্বরন করে রাখতে তাহার একমাত্র ছেলে কাশীনাথ মজুমদার পিংকু দুই বছর আগে এই গোপীনাথ মজুমদার স্মৃতি গ্রন্থাগার স্থাপন করেন।

Tanim Cargo
Tanim Cargo