ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বসতবাড়িতে চাষ করতেন গাঁজা, ৬টি গাঁজার গাছসহ যুবক আটক

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ । ১০০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় বসতবাড়ীতে গাঁজা চাষ গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৬টি গাঁজার গাছ উদ্ধার সহ গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত স্বপন হোসেন হলেন নওগাঁর মান্দা উপজেলার বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুন রশিদের ছেলে। নওগাঁর মান্দা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে বড়পই পশ্চিমপাড়া গ্রামে স্বপন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার বশতবাড়ি থেকে তাজা ৬ টি গাঁজার গাছ উদ্ধার সহ তাকে আটক করেন। মান্দা থানা পুলিশ সুত্রে জানাগেছে, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে তার বশতবাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করে আসছিলেন। অভিযানে তার বশতবাড়ি থেকে উদ্ধারকৃত গাঁজা গাছ গুলোর ওজন ২৫ কেজি। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ আবু রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সুজন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গাঁজার গাছ উদ্ধার সহ স্বপন হোসেনকে আটক করেছেন এবং ইতি মধ্যেই এঘটনায় মামলা দায়ের পূর্বক স্বপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায়।

Tanim Cargo
Tanim Cargo