ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

আজকের বিনোদন
নভেম্বর ৭, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ । ১৫৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (৭ নভেম্বর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিন নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিনটি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে চিরভাস্বর থাকবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশ এক সংকটাপন্ন পর্যায়ে দাঁড়িয়ে আছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে হবে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Tanim Cargo
Tanim Cargo