ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার প্রেসিডেন্টের নাম ‘সন্ত্রাসী’ তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র

আজকের বিনোদন
নভেম্বর ৮, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ । ৪৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে ‘বৈশ্বিক সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির ট্রেজারি বিভাগ এ ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আল-শারা এবং খাত্তাবকে নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি খসড়া প্রস্তাব গৃহীত হওয়ার একদিন পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবকেও নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে তারা। আগামী সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আহমেদ আল-শারা। এর আগেই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

সিরীয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এ সংগঠনটির নেতৃত্ব দেন, যা আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে সংগঠনটি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আল–কায়েদার সহযোগী সংগঠনের নেতা হিসেবে আহমেদ আল-শারার নাম বৈশ্বিক সন্ত্রাসীর তালিকায় তুলেছিল যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমর্থনে এইচটিএসের নেতৃত্বে বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর আহমেদ আল-শারা দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ক্ষমতায় আসার পর এবার তিনি যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। ওয়াশিংটনে এটি হবে কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম সরকারি সফর।

Tanim Cargo