ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে কখনই বিভেদ চায় না ভারত: রাজনাথ সিং

আজকের বিনোদন
নভেম্বর ৮, ২০২৫ ১২:৩০ অপরাহ্ণ । ৬৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত কখনই বাংলাদেশের সঙ্গে বিভেদ চায় না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির সর্বভারতীয় গণমাধ্যম নেটওয়ার্ক-১৮ গ্রুপের এডিটর-ইন-চিফ রাহুল জোশির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। এ সময় ভারত-বাংলাদেশ সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়ে নিজের অভিমত তুলে ধরেন রাজনাথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে, যদিও আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্য রাখি। নয়াদিল্লি কখনই বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। তাই ড. মুহাম্মদ ইউনূস যখনই মন্তব্য করবেন, তিনি যেন ভাবনা চিন্তা করে কথা বলেন।’সিংহ।২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত-বাংলাদেশের মধ্যেকার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।

Tanim Cargo