ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ইসলামাবাদের অবৈধভাবে পারমাণবিক কার্যকলাপের ইতিহাস রয়েছে। দশকের পর দশক ধরে চোরাচালান, রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন, গোপন অংশীদারিত্ব এবং সন্ত্রাসী নেটওয়ার্ক চালিয়ে শুক্রবার (৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জয়সওয়াল বলেন, ‘পাকিস্তানের কার্যকলাপ নিয়ে ভারত বহুবার বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছে।’যাচ্ছে পাকিস্তান।পাকিস্তানের কাজকর্মের দিকে আন্তর্জাতিক দুনিয়ার নজর দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছি। গত রোববার একটি মার্কিন সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তলে তলে পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে পাকিস্তান।’









