ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় মশাল মিছিলে ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

আজকের বিনোদন
নভেম্বর ৮, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ । ১৭৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃনেত্রকোণায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়।
আটক আলম মিয়া,মোঃ আরিফ মিয়া,ইব্রাহিম খলিল,জোনায়েদ হাসান রাফি,শাহাদাত রহমান সিয়াম,সাকিবুল ইসলাম,রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি শাহ্ নেওয়াজ জানান,বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।  তখন ঘটনাস্থল থেকে  তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।

Tanim Cargo
Tanim Cargo