ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় ট্রেনচাপায় নারীর মৃত্যু

আজকের বিনোদন
নভেম্বর ৮, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ । ১০৬ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় সকালে হাঁটতে বের হয়ে ট্রেনচাপায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন সিঙ্গীমারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওসমান গণির স্ত্রী জমিরন বেগম (৫৫)

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর নবী জানান, সকালে বুড়ীমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি হাতীবান্ধা স্টেশনের দিকে যাচ্ছিল। ওই সময় নিয়মিত হাঁটতে বের হন জমিরন বেগম। তিনি কিছুটা শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পেরে অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, জমিরন বেগম প্রতিদিন সকালে নিয়মিত হাঁটতে বের হতেন। আজকের সকালটি তার জীবনের শেষ সকাল হয়ে গেল—এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tanim Cargo
Tanim Cargo