ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে রেল লাইনের পাশ  থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

আজকের বিনোদন
নভেম্বর ৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ । ২০ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার ঢেলাপীর সংলগ্ন কাদিখোল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তবে কোন ট্রেন কখন তাকে চাপা দিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সকালে রেল লাইনের পাশে নারীর লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালে নেয়া হবে।

Tanim Cargo
Tanim Cargo