ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শার্শার গোড়পাড়া বাজারে ধানের শীষ প্রার্থী-তৃপ্তির গণসংযোগ

আজকের বিনোদন
নভেম্বর ২৩, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ । ৪৫ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন, বেনাপোল-শার্শা:
গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হলো জাতীয় নির্বাচন। আর নির্বাচন এলেই গ্রামের মানুষ উৎসবের আমেজে মেতে ওঠেন। কিন্তু গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অধীনে মানুষ তো উৎসব করতেই পারেনি, বরং ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত হয়েছে। তারা পুরো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতির অগ্রগতিকে স্থবির করে দিয়েছিল। আর সেই সরকারের বিদায়ের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে আবারও উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষকে জয়ী করা ছাড়া বিকল্প নেই।
শার্শার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে পথসভায় এসব কথা বলেন সাবেক যশোর-১ (৮৫, শার্শা) আসনের এমপি মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যা মামলা ও হামলায় জর্জরিত হয়েছে। এসব থেকে মুক্তি পেতে এবং সুষ্ঠুভাবে বাঁচতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতেই হবে।
তিনি আরও বলেন, “আপনারা দেখছেন স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াতে ইসলামী আবারও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ১৯৭১ সালে এরা আমাদের মা-বোনদের পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। তাই এদের ভোটের মাধ্যমে বর্জন করতে হবে। আগামী ১০০ বছরেও যেন এই দলটি রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।”
এসময় গণসংযোগ ও লিফলেট বিতরণে তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ স্থানীয় বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Tanim Cargo
Tanim Cargo