ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পুলিশ সুপারের কার্যালয়ে সাঁটলিপিকার শহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা

আজকের বিনোদন
নভেম্বর ২৪, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ । ৮৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবু বক্কর সিদ্দিক লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট: লালমনিরহাট জেলা পুলিশের দীর্ঘদিনের মেধাবী ও দক্ষ সদস্য সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর জনাব মোঃ শহিদুল ইসলাম-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এক হৃদয়গ্রাহী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫ খ্রি.) লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেন জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বিদায়ী জনাব মোঃ শহিদুল ইসলামকে জেলা পুলিশের একজন পেশাদার, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সদস্য হিসেবে স্মরণ করে বলেন—“তার কর্মনিষ্ঠা, সততা ও দক্ষতা লালমনিরহাট জেলা পুলিশের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি যে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন, তা ভবিষ্যতেও সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।” তিনি জনাব শহিদুল ইসলামের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট;
জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট;
অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট;
জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাট;
কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা—সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সহকর্মীদের আবেগময় উপস্থিতি ও শুভকামনার মধ্য দিয়ে সমাপ্ত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদানের জন্য জনাব মোঃ শহিদুল ইসলাম জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ ও সম্মাননা লাভ করেন।

Tanim Cargo
Tanim Cargo