ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

দুদক আগেই থেকেই ক্ষতিগ্রস্ত, এটিকে এখন রক্ষা করতে হবে

আজকের বিনোদন
নভেম্বর ২৪, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি দমন কমিশন (দুদক) অনেক আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এখন রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গণশুনানি শেষে তিনি এ কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা সম্পদের হিসাব দিতে বাধ্য থাকলেও রাজনৈতিক নেতারা প্রায়ই আংশিক হিসাব জমা দেন এবং বাকি অংশ গোপন রাখেন। এধরনের তথ্য গোপনের প্রবণতা রোধে সচেতনতা ও কঠোর নজরদারিতে গুরুত্বারোপ করে, উপদেষ্টা পরিষদের সদস্যদের সম্পদ বিবরণী দাখিলের আহ্বান করেন তিনি। এছাড়াও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন, দুদক, বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান সম্মিলিত কাজ করলেও তার অগ্রগতি সন্তোষজনক নয় বলে জানান দুদক চেয়ারম্যান।

Tanim Cargo
Tanim Cargo