ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায়  স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে 

আজকের বিনোদন
নভেম্বর ২৫, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ । ১৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মহাসড়কে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী স্ত্রী ঘটনাস্থলেই নিহত ও চালক স্বামী গুরুত্বর আহত হয়ে হাসপাতালে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় সৈয়দপুর বাইপাস সড়কের ওয়াবদা মোড় সংলগ্ন খাদিজা পেট্রোল পাম্পের সামনে।
নিহত নারীর নাম আনোয়ারা খাতুন (২৫)। তিনি আহত সিরাজুল ইসলামের স্ত্রী। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের বালাপাড়া নয়াপাড়ায়। তারা উভয়েই নীলফামারীর উত্তরা ইপিজেড এর দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড এর কর্মচারী। তাদের এক ছেলে ও এক মেয়ে।
জানা যায়, তারা প্রতিদিনের মত ডিউটি শেষে কর্মস্থল থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে এসে সামনের ধান বোঝাই একটি ট্রলিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধানের বোঝার সাথে ধাক্কা লেগে স্ত্রী আনোয়ারা খাতুন মোটর সাইকেলের পিছন থেকে পড়ে যায়। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাক তাকে পিষ্ট করে এবং মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত নারীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলসহ রাস্তায় ছিটকে পড়েন স্বামী। এতে তিনি মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পান। আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।
ঘটনার পরেই সৈয়দপুর ফায়ার সার্ভিস, সৈয়দপুর থানা পুলিশ ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে অনেক যানবাহন আটকা পড়ে। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।রাতেই আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo