ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণার সদর উপজেলায় চাঁদাবাজির জেরে হত্যা বিচার ও নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন

আজকের বিনোদন
নভেম্বর ২৬, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ । ৬৭ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে আলোচিত নূর মোহাম্মদ হত্যা মামলার দ্রুত বিচার ও পরিবারের সদস্যদের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নিহতের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহতের বাবা ও মামলার বাদী মোফাজ্জল হোসেন, চাচা রফিক মিয়া, মা মনোয়ারা আক্তার, অন্তঃসত্ত্বা স্ত্রী তানজিন আক্তার ও নূসরাত সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
স্বজনেরা অভিযোগ করেন, দাবিকৃত চাঁদা না দেওয়ায় মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানু মিয়াসহ অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদকে হত্যা করা হয় এবং আরও কয়েকজন আহত হন। ঘটনার পর মামলায় কয়েকজন গ্রেপ্তার হলেও বিবাদীপক্ষ নিয়মিত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ভিকটিমের পরিবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি জানান।

Tanim Cargo
Tanim Cargo