ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

পিজি হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

আজকের বিনোদন
নভেম্বর ২৬, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১১টা ৩২ মিনিটে  ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, এদিন বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, পিজি হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, হঠাৎ করে শাহবাগের ফুটওভার ব্রিজের পাশ থেকে হাসপাতালের ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

Tanim Cargo
Tanim Cargo