ঢাকাবুধবার , ২৬ নভেম্বর ২০২৫
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ আসনে ভোটারদের প্রথম পছন্দ ডক্টর ইকবাল

আজকের বিনোদন
নভেম্বর ২৬, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ । ১৬৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাজহারুল রাসেল: নারায়ণগঞ্জের সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ উপজেলা নিয়ে নারায়নগঞ্জ-৩- আসন। এই উপজেলা দুটি প্রধানত বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। তবে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর রাজনীতিতে খালি মাঠ পেয়ে বিএনপির নেতাদের বিতর্কিত কর্মকান্ডের জন্য বিএনপির নেতারা বিএনপির জনপ্রিয়তা ধ্বংস করেছেন।

সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ উপজেলার সাধারণ ভোটাররা শান্তি প্রিয়। তারা বিশৃঙ্খলা ও অসামাজিক কর্মকান্ড পছন্দ করেনা।দুটি উপজেলার সাধারণ ভোটারদের সাথে আলাপকালে জানা যায়,বিগত ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ ভোটারদের মনে আতংক সৃষ্টি করেছে।

তারা মনে করেন বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের মতো অত্যাচার,জুলুম,নির্যাতন করবেন। তারা বিগত ১৬ মাসে বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত কর্মকান্ডের অভিজ্ঞতা থেকে এই কথা প্রকাশ করেন।

বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে স্থানীয় ভোটাররা জানতে পারেন,বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রার্থী আজহারুল ইসলাম মান্নান,তার ছেলে সজিব ও তার নেতাকর্মীরা চাঁদাবাজি,লুটপাট,কল-কারখানা দখল কাজে নিয়োজিত।তাই সাধারণ ভোটাররা সিদ্ধান্ত নিয়েছেন জামায়াতের প্রার্থী ডক্টর প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়া কে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

সাধারণ ভোটারদের কাছে কারণ জানতে চাইলে,তারা বলেন আপনি দেখান যে,জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে একটি বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ।আরও বলেন আমরা যে কারণে ২০২৪ সালের ৫ আগষ্ট স্বৈরাচারের পতন করেছি, আমরা বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ভোট দিয়ে পূর্বাবস্থায় ফিরে যেতে চাই না।

সাধারণ ভোটাররা বলেন,আমরা এখন অনেক সচেতন, আমরা আমাদের জাতীয় সংসদের প্রতিনিধি কোন অশিক্ষিত নেতাকে বানাতে চাই না। আমরা চাই একটি শিক্ষিত জাতি গঠন করতে। কারণ শিক্ষাই জাতীর মেরুদণ্ড। একজন শিক্ষিত সৎ সুযোগ্য সংসদ সদস্যই পারেন জনগণের উন্নয়ন করতে।

তাই আমরা জামায়াতের প্রার্থী ডক্টর প্রিন্সিপাল ইকবাল হোসাইন ভূঁইয়াকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চাই।
কারণ তিনি সৎ সুযোগ্য শিক্ষিত ও পরীক্ষিত একজন রাজনৈতিক ব্যক্তি।আমরা আমাদের নিজেদের কল্যানে জনপ্রতিনিধি নির্বাচিত করতে আর ভুল করবো না

Tanim Cargo
Tanim Cargo