শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের আবু চাঁন হত্যা মামলার সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেফতার করছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ। মোঃ রহিছ উদ্দিন এর ছেলে সাখাওয়াত হোসেনকে গত রবিবার বিকেলে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ থাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ৭ দিনের রিমান্ড ছেয়ে সোমবার পুলিশ আদালতে পাঠায়। জানা যায়,মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক আবু চাঁনের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের রহিছ উদ্দিনের বাড়ীর সীমানা নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত ২০২১ সালে ১৪ মে দুই পক্ষের লোকজনের সাথে মারামারি হয়। তবে একই মাস ১৮মে জমি সংক্রান্ত কাগজপত্র নিয়ে কৃষক আবু চাঁন খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে ভূমি অফিসে যাচ্ছিলেন। যাওয়ার পথে মেন্দিপুর ভাওয়াজ হাওরে কৃষক আবু চাঁনকে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঐদিন বিকেলে কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ছেলে আবুল হোসেন বাদী হয়ে একই গ্রামের মোঃ রইছ উদ্দিন মোঃ ছোটন মিয়া মোঃ মনোয়ার হোসেন বাসার খাইরুল মোঃ সানোয়ার হোসেন লিংকন হালিম মোঃ সিদ্দিক মিয়া বাচ্চু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাত আরোও ৭-৮ জনের নামে আসামি করে গত ২০ মে ২০২১সালে খালিয়াজুড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ডিবি পুলিশ সাখাওয়াত হোসেনকে বাড়ি থেকে গ্রেফতার করে। পুলিশ ৭ দিনের রিমান্ড ছেয়ে আদালতে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে জানান,চাঁন মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য সাখাওয়াত হোসেনকে আদালতে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে মাননীয় বিচারক ১দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসা বাদ করা হবে।









