ঢাকাশুক্রবার , ১৫ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

মদনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত।

আজকের বিনোদন
মার্চ ১৫, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ । ১৩৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম নেত্রকোনা প্রতিনিধিঃ
স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদন উপজেলায় উদযাপিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪। শুক্রবার ১৫ ই মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি রেলি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ তায়েব হোসেন,মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আবু হামজা খান,উপজেলা একাডেমি সুপার ভাইজার জোসনা বেগম মদন থানার এস আই মোঃ আজিজুর রহমান মদন শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।

Tanim Cargo
Tanim Cargo