কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুর জেলার কালীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয় জাতির জনকের ১০৫ তম জন্মদিন জাতীয় শিশু দিবস ২০২৪। ১৭ মার্চ রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মোড়ালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,পুলিশ প্রশাসন,র্যাব, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীরা সর্বস্তরের জনগনের পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি শুরু করেন।
পরবর্তী সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এক আনন্দ র্যালি আয়োজন করে। যা উপজেলা চত্বর হতে বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃআজিজুর রহমান এর সভাপতিত্বে শহীদ ময়জ উদ্দিন অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আজান,কুরআন তেলোয়াত, হাম নাত গজল ও বঙ্গবন্ধু উপর রচনা প্রতিযোগিতা, ৭ই মার্চের বাসনের উপর প্রতওযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং স্থান অর্জন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করাহয়।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরবর্তী সময়ে কেক কেটে শিশু কিশুরদের মধ্যে বিতরন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের সমাপ্তি টানেন।









