আশিকুর রহমান :-
নরসিংদীর মনোহরদীতে চাঁদাবাজি মামলার আসামী আওলাদ হোসেন আদালত থেকে জামিনে বেরিয়ে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বাদীকে প্রাননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৮ মার্চ) উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা বাদী তৌহিদ এসেটস ডেভেলপমেন্ট লি: এর সত্ত্বাধিকারী এ কে এম তৌহিদুজামান রানা এ অভিযোগ করেন। ভুক্তভোগী তৌহিদুজামান রানা জানান, তার বাবা শামসুজ্জামান ২০১০ সালে মারা যান। এর পর ২০১১ সালে দাদাও মারা গেলে শুরু হয় চাচাদের অত্যাচার। তারা যোগসাজশে জাল দলিলসহ বিভিন্ন ভূয়া কাগজপত্র তৈরি করে জমি হাতিয়ে নেওয়ার অপচেষ্টা করে। এক পর্যায়ে তারা আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করেন। দাবীকৃত চাঁদা না দিলে তার আমার পৈত্রিক বাড়ীতে ডুকতে দিবেনা বলে মারপিটসহ প্রাননাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে আমি তাদের বিরুদ্ধে মনোহরদী থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নেওয়ায় পরবর্তীতে আমি বিজ্ঞ আদালতে একটি সি আর মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্য উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ প্রদান করেন। পরে থানা পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করলেও মুল আসামী আওলাদ হোসেন ধরা ছোয়ার বাহিরে থাকায় তার বিরুদ্ধে গনমাধ্যমে সংবাদ প্রকাশ করলে টনক নড়ে প্রশাসনের। ফলে সংবাদ প্রকাশের পর দিন মূল আসামী আওলাদ হোসেন আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন বিজ্ঞ আদালতে। বিচারক আপোষের শর্তে অন্তরবর্তী কালীন জামিন দেন তাকে। কিন্তু আসামী আওলাদ হোসেন জামিনে বের হয়ে উল্টো আমাকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছেন। তিনি আরও জানান, তারই মৃত চাচাতো দাদা আলাউদ্দিন মেম্বারের ছেলে দুলাল হোসেন দীর্ঘদিন যাবৎ অপর একটি বাড়ীর জমি দখল করে আছে, সেই জমিতে আমার নামীয় সাইনবোর্ড লাগানো থাকলেও রাতের আধারে তা তুলে নিয়ে গেলে গ্রাম পুলিশ আসামীর বাড়ী থেকে সাইনবোর্ড উদ্ধার করে। বর্তমানে উক্ত সাইনবোর্ড থানায় জব্ধ করা আছে। আমার নিজ নামীয় জমি দখল করতে গেলে দুলাল লাঠি সোটা নিয়ে আমার উপর আক্রমণ করলে ডাক-চিৎকারে প্রতিবেশীরা আগাইয়া আসিয়া আমাকে প্রানে রক্ষা করে। পরে তারা আমাকে প্রানে মেরে ফেলার চেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে মনোহরদী থানায় একটি জিডি দায়ের করি। যাহার নং ৭৩৪ তাং ১৪ ডিসেম্বর ২০২৩ ইং। উক্ত জিডি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আমি শহরে থাকার কারনে আসামীগন পরস্পর যোগসাজশে আমার বাড়ীসহ জমি দখল করে রাখে। তাদের ভয়ে আমি ও আমার পরিবার বর্তমানে আতংকে দিন কাটাচ্ছি। পরিবার ও জীবনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।








