ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু, পুত্র আটক

আজকের বিনোদন
মার্চ ২৫, ২০২৪ ৮:২৬ পূর্বাহ্ণ । ৯৩ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ:
যশোরের শার্শায় নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছেলে জনির ইটের আঘাতে পিতা মহিউদ্দিন (৬২) নিহত হয়েছে।
খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।
নিহত মহিউদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে।
রবিবার (২৪শে মার্চ) রাতে উপজেলা নাভারন কাজিরবেড় নিজ বাড়ীতে তিনি মারা যান।
নিহতের ছেলে জাহিদ জানান, মাদক কেনার জন্য গত ১৭ মার্চ রোববার বাবা( মহিউদ্দিন) এর কাছে টাকা চাই জনি। এসময় বাবা টাকা না দিতে আপত্তি জানায়।এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে বাবা (মহিউদ্দীন)এর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।পরে পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়ীতে নিয়ে আসলে রোববার রাতেই বাবা মারা যান।
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর মাধ্যমে
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়পযল এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করা হয়েছে।

Tanim Cargo
Tanim Cargo