ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আটক!

আজকের বিনোদন
মার্চ ২৭, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ । ৮৯ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাব্বির হোসেন,হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে পারিবারিক কলহের জের ধরে আয়মনা বেগম (২৮) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী আছকির মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের রামশ্রী গ্রামের আছকির মিয়ার স্ত্রী আয়মানা খাতুনের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে,গলা চেপে ধরে আহত করে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।
চুনারুঘাট থানার ওসি হিললুর রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এর জের ধরে স্বামী তাকে পিটিয়ে আহত করে ও পরে সে মারা যান। বুধবার (২৭ মার্চ) তার মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tanim Cargo
Tanim Cargo