ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

যশোরে নিখোঁজের একদিন পর শিশু জোনাকির লাশ পুকুর থেকে উদ্ধার 

আজকের বিনোদন
এপ্রিল ২, ২০২৪ ৩:১৩ অপরাহ্ণ । ৬৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ।। যশোর শহর থেকে নিখোঁজের একদিন পর শিশু জোনাকির লাশ পাওয়া গেল পুকুরে।
মঙ্গলবার (২এপ্রিল)যশোর রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকি (৯) নামে শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশু কন্যা জোনাকি যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।
মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত শিশু কন্যার মুখে, হাতে, পায়ে ও গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
নিহত জোনাকির বড় ভাই তাওহিদ হোসেন চয়ন বলেন ,গত ৫ বছর আগে আমার মায়ের সাথে বাবার বিবাহ বিচ্ছেদ হয়। আমার মা এখন তুরস্কে রয়েছেন। বাবা সৎমা নার্গিস বেগমকে নিয়ে রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে ভাড়া বাসায় থাকেন। ৫দিন আগে জোনাকি বেনাপোল পোড়াবাড়ি থেকে আমার বাবার সাথে রেলগেটে বাসায় বেড়াতে যায়। গত সোমবার সকাল ১০টা থেকে বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর ফেসবুকে স্ট্যাটাস এবং কোতোয়ালি থানায় সাধারণ একটি ডায়েরি করি।
 মঙ্গলবার দুপুরে বাবার বাসার পাশে পরিত্যক্ত পুকুরপাড় থেকে আমার বোনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, সৎমার সাথে আমাদের বণিবনা হচ্ছিল না। ধারণা করছি, বোনকে হত্যা করা হয়েছে এবং ওই হত্যাকাণ্ডের সাথে আমার সৎ মা জড়িত।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গতকাল থানায় একটা হারানো জিডি হয়েছে। মেয়েটির লাশ উদ্ধার হয়েছে। কী কারণে মেয়েটির মৃত্যু হয়েছে ,তা ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের সৎমাকে পুলিশি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Tanim Cargo
Tanim Cargo