ঢাকাশনিবার , ৬ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে বাকীতে মাল না দেওয়ায় দোকানী কে ছুরিকাঘাত

আজকের বিনোদন
এপ্রিল ৬, ২০২৪ ৭:১৭ অপরাহ্ণ । ৭৮ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ :
যশোরের বেনাপোলের বালুন্ডা বাজারে বাকীতে মাল না দেওয়ায় আব্দুল্লাহ (২৮) নামে এক মুদি দোকানী কে ছুরিকাঘাত করা হয়েছে।
স্থানীয়রা উদ্ধার করে আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
আহত আব্দুল্লাহ বালুন্ডা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ বিষয়ে আব্দুল্লাহর পিতা বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি  অভিযোগ দায়ের করেছে।
শনিবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বালুন্ডা বাজারে এ ঘটনাটি ঘটে।
আহত আব্দুল্লাহর পিতা আব্দুর রশিদ জানান, আমার ছেলে আব্দুল্লাহ তার দোকানে বসে ছিলো। এসময় প্রতিবেশী মৃত সাবুর আলীর ছেলে আব্দুল মমিন মালামাল নিতে আসে। কিন্তু তার কাছে পূর্বের বাকী টাকা চাওয়ায় এবং মালামাল আবারও বাকীতে না দেওয়ায় আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল মমিন তার মাজা থেকে একটি চাকু বের করে আমার ছেলের ঘাড়ের ডান পাশে আঘাত করে। এতে আমার ছেলে মারাত্বক ভাবে জখম হয়। আহত অবস্থায় দৌঁড়ে পালাতে গেলে তাকে আবারও ধাওয়া করে। এসময় আমার ছেলের দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ ৭০/৮০ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা ছুটে এসে আমার ছেলেকে উদ্ধার করে  হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত জানান, এটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tanim Cargo
Tanim Cargo