ঢাকারবিবার , ৭ এপ্রিল ২০২৪
Tanim Cargo
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছার বড়পোদাউলিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আজকের বিনোদন
এপ্রিল ৭, ২০২৪ ২:১২ অপরাহ্ণ । ৫৪ জন
Link Copied!
দৈনিক আজকের বিনোদন সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুজ্জামান আরিফ:
যশোরের ঝিকরগাছার বড়পোদাউলিয়া গ্রামে বজ্রপাতে আব্দুল মালেক পাটোয়ারী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল মালেক পাটোয়ারী  বড়পোদাউলিয়া গ্রামের মৃত ওমর পাটোয়ারীর ছেলে।তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
পারিবারিক ও স্হানীয় সূত্রে জানা গেছে রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার সময় কৃষক আব্দুল মালেক পাটোয়ারী মাঠে ধান দেখতে যান।এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

Tanim Cargo
Tanim Cargo